উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০১/২০২৪ ৯:৩৭ এএম

নাশকতা মামলায় খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারি) নগরীর রয়্যাল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বিষয়টি জানিয়েছেন।

ফাতেমাতুজ জোহরা লিন্ডা খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক, খুলনা অনলাইন সেলারস গ্রুপের সভাপতি। নগরীতে ফ্যাশন জোন লিন্ডা নামে তার দুটি শোরুম রয়েছে। বিভিন্ন উৎসবে নগরীতে মেলা আয়োজন, একাধিক ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা এবং ফেসবুকে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের লাইভ করায় তিনি ব্যাপক পরিচিত।

ওসি মো. কামাল হোসেন খান জানান, লিন্ডার বিরুদ্ধে গত অক্টোবর মাসে খুলনা থানায় নাশকতার একটি মামলা হয়। সেই মামলায় মঙ্গলবার বিকেলে নগরীর রয়্যাল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, এক বিবৃতিতে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতারা লিন্ডার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী লিন্ডাকে মঙ্গলবার বিকালে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে পুলিশ কথিত নাশকতা মামলায় কারাগারে পাঠিয়েছে। বিপ্লবের স্ত্রী লিন্ডা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় বলে বিবৃতিতে দাবি করা হয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...