উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/০৯/২০২২ ৯:২৫ এএম

মিয়ানমার সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সরকার যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই কাউকে ভয় করি না।’

সীমান্তে গত কয়েকদিন ধরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

।
বৈঠকে সেনাবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনী আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করছে। সেই যুদ্ধের গোলাবারুদ সীমান্ত পেরিয়ে আমাদের দেশে আসছে।’

গোলাগুলির কারণে হতাহতের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেখানে কী ঘটছে, দেশের মানুষ তা নিয়ে আতঙ্কে আছে। সে কারণে আমরা বৈঠক করেছি।’

তিনি বলেন, ‘বৈঠকের পর আমরা এই সিদ্ধান্তে এসেছি যে আমাদের রাষ্ট্রীয় নীতি সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারো সঙ্গে শত্রুতা নয়। আমরা কখনোই কোনো যুদ্ধকে উৎসাহিত করি না। যুদ্ধের মতো পরিস্থিতি এখনো আসেনি।’

এটা মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘তারা রোহিঙ্গাদের ঠেলে আমাদের দেশে পাঠায়, এছাড়া তাদের (মিয়ানমার) প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নেই।’

তিনি বলেন, ‘সেনাবাহিনীসহ আমরা সবাই বলেছি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সবসময় প্রস্তুত। আমরা এগুলো নিয়ে চিন্তা করি না।’

‘মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বাংলাদেশের কোনো ভূমিকা নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জানি না কারা তাদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আমরা যা দেখছি তা হলো তারা নিজেরাই লড়াই করছে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...