প্রকাশিত: ০৪/০১/২০২১ ৫:৫৫ পিএম

যুক্তরাজ্য থেকে দেশে আসা ৪১ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখতে হোটেল হলিগেইটে পাঠানো হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে বিআরটিসির তিনটি বাসে করে তাদের সিলেট নগরীর দরগাহ গেটের ওই হোটেলে নেওয়া হয়।

লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ যাত্রী নিয়ে ছেড়ে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট দুপুর ১২টা ২৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ৪১ যাত্রীই সিলেটের বাসিন্দা। বাকি ৭ যাত্রী নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে জানান বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

ট্রাভেলস এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট-অঞ্চলের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, বিমানবন্দরে যাত্রীদের ইমিগ্রেশন ও প্রয়োজনীয় মেডিকেল চেকআপ শেষে হোটেল হলিগেইটে পাঠানো হয়। সেখানে তারা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। এ সময় বিমানবন্দরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসবাহ উদ্দিনসহ বিমানবন্দর ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড্রিম লাইনার ৭৮৭৯ বিমানের যাত্রী ধারণ ক্ষমতা ছিল ২৯৮। তবে এতে করে মাত্র ৪১ যাত্রী সিলেটে এলেন। সিলেটে প্রবাসীদের কোয়ারেন্টাইনে রাখতে ১০ হোটেল প্রস্তুত করা হয়েছে। আর হোটেলে থাকার যাবতীয় খরচ সংশ্লিষ্ট প্রবাসীকে বহন করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...