উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৭/০৯/২০২৩ ১০:৪৮ এএম
ফাইল ছবি

যানবাহনে তল্লাশি অভিযানে ২৯ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়া উপজেলায় যানবাহনে তল্লাশি অভিযান চালিয়ে ২৯ রোহিঙ্গা আটক করেছে পুলিশ।

রোববার (১৭ সেপ্টেম্বর) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার উখিয়া কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ক্যাম্পে বসবাসরত বিপুল সংখ্যক রোহিঙ্গা প্রতিদিন কাঁটাতারের বেড়া পার হয়ে ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাড়িযোগে সড়কপথে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছিল। এমন সংবাদ পেয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে ২৯ রোহিঙ্গাকে আটক করে পুলিশ।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আটককৃত রোহিঙ্গারা হোটেলে চাকরি ও বিভিন্ন বাড়িতে মজুরি কাজ করতে ক্যাম্প থেকে বের হয়েছিলেন। তবে আটক রোহিঙ্গাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি এখন ক্যাম্প ইনচার্জ (সিআইসি) দেখছেন।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...