মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
প্রকাশিত: ১০/০৯/২০২২ ১১:০১ পিএম

কক্সবাজার জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কক্সবাজার জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরীকে আবারো আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সভাপতিত্বে শনিবার ১০ সেপ্টেম্বর গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মোস্তাক আহমদ চৌধুরীকে এ মনোনয়ন দেওয়া হয়। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান এবং প্রশাসক পদে দায়িত্ব পালন করেছেন।

কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদের নির্বাচনে আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৭ অক্টোবর সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনে কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদকে রিটার্নিং অফিসার, কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন এবং কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা-কে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...