ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০১/২০২৫ ৯:০৭ পিএম

ময়মনসিংহ নগরীতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই বন্ধু।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নগরীর মাসকান্দা এলাকার আবির আহমেদ ও পুরোহিতপাড়া এলাকার মেহেদি হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। এসময় নগরীর মাসকান্দা থেকে চুরখাইয়ের দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিগাতলা এলাকায় পৌঁছালে দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যায়। এতে গুরুতর আহত দুই বন্ধুকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম খান জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় দুইবন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। কিন্তু মোটরসাইকেলের গতি বেশি হওয়ায় আর নিয়ন্ত্রণ করতে পারেনি, ছিটকে রাস্তায় পড়ে যায়। নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...