প্রকাশিত: ১৫/০৭/২০১৯ ৬:২৬ পিএম , আপডেট: ১৫/০৭/২০১৯ ৬:২৭ পিএম

যে ভালো রান্না করতে পাড়ে পুরুষের মন সেই জয় করে নিতে পাড়ে সহজে। গবেষকরা জানালেন অন্যরকম তথ্য। মেয়েদেরকে বেশি করে খাওয়ালেই নাকি তার মন জয় করা সম্ভব। ফিলাডেলফিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব পেলসিলভেনিয়ার যৌথ গবেষণায় জানানো হয়েছে নারীরা খালি পেটে থাকলে রোমান্টিক মেজাজে থাকেন না। পেট ভরা থাকলে রোমান্টিক মেজাজে থাকেন অধিকাংশ নারী।

গবেষণাটি করার পদ্ধতিটাও মজার ছিল। স্বাভাবিক ওজনের কিছু নারী শিক্ষার্থীকে আট ঘণ্টা না খেয়ে থাকতে বলা হয়। এরপর এমআরআই স্ক্যানারের ভেতরে তাদেরকে নানা ধরণের ছবি দেখতে দেয়া হয়েছে। দেখা গেছে, যারা আট ঘণ্টা না খেয়ে আছে তাদের মস্তিষ্ক জড় বস্তু (স্ট্যাপলার, বল, গাছ) এবং রোমান্টিক ছবি (হাত ধরা, রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার) দেখে একইভাবে সাড়া দিচ্ছে।

ভিন্ন চিত্র দেখা গেছে ভরা পেটে দেখার পরে। একই নারীদের চকলেট শেক খাওয়ানোর পরে ছবিগুলো আবার দেখানো হয়েছে। এবার রোমান্টিক ছবিগুলো দেখে মস্তিষ্ক ইতিবাচক সাড়া দিয়েছে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, প্রেমময় নয় গবেষকদের মতে ক্ষুধার্ত নারীর মনোযোগ প্রেমিকের দিকে নয় বরং খাবারের দিকে থাকে। তাই প্রেমিকার মনোযোগ পেতে চাইলে তাকে আগে ভালো কোনো খাবার খাওয়ান। এরপর প্রেম নিবেদন করুন। নয়তো হিতে বিপরীত হতে পারে।

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা, বাজার সংকটে থমকে যাচ্ছে উদ্যোক্তারা

এন.এ সাগর কক্সবাজার শহরের কোলাহল পেছনে ফেলে মাত্র চার কিলোমিটার এগোলেই খুরুশকুল-মহেশখালী চ্যানেলের উপকূল। চোখের ...
Single Page Footer