উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ১২:৩৯ পিএম , আপডেট: ৩০/০৫/২০২৬ ৬:০৩ পিএম

কক্সবাজার সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের মেডিকেল অফিসার ডা. নুরুল আবছার শিমুল আগামীকাল থেকে প্রতি রবি ও সোমবার উখিয়ার কোর্টবাজারস্থ অরিয়ন হাসপাতালে রোগী দেখবেন।

ডা. নুরুল আবছার শিমুল ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত একজন চিকিৎসক। তিনি এফসিপিএস পার্ট-২ (মেডিসিন) সম্পন্ন করেছেন এবং এমডি (গ্যাস্ট্রোএন্টারোলজি) কোর্সে অধ্যয়নের সুযোগ লাভ করেছেন। কর্মজীবনে তিনি সহকারী সার্জন হিসেবে টাঙ্গাইল মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন।

নিজ এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কোর্টবাজার ডিজিটাল হাসপাতালে প্রতি মঙ্গলবার রোগী দেখে আসছেন। এর ধারাবাহিকতায় আগামীকাল থেকে প্রতি রবি ও সোমবার কোর্টবাজার অরিয়ন হাসপাতালেও নিয়মিত রোগী দেখবেন তিনি।

উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মধ্যম পাইন্যাশিয়া এলাকার কৃতিসন্তান ডা. নুরুল আবছার শিমুলের এ উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বৃদ্ধি পাবে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer