প্রকাশিত: ২৭/১২/২০১৬ ৯:৩৩ পিএম

শাহেদ মিজান::
কক্সবাজার মেডিকেল কলেজে মেয়েকে ভর্তি করাতে কক্সবাজারে এসেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির। মঙ্গলবার দুপুর ২টায় তিনি সড়কযোগে কক্সবাজারে আসেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী এবি সিদ্দিক খোকন জানান, আ.জ.ম নাছির কক্সবাজার পৌঁছলে তাকে বরণে করে নেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান ও কক্সবাজার সদর- রামু আসনের সাংসদ সাইমমু সরওয়ার কমল। কক্সবাজার পৌঁছেই তিনি সোজা কক্সবাজার মেডিকেল কলেজে চলে যান। সেখানে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। মেয়ের ভর্তি কার্যক্রম শেষে তিনি সাংসদ আশেক উল্লাহ রফিকের আমন্ত্রণে শহরের সৈকত এলাকা লাইভ ফিস রেস্টোরেন্টে দুপুরের খাবার খান। বিশ্রাম থেকে শেষে সেখান থেকে বিকাল ৫টায় তিনি সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল করিম জানান, ‘আ.জ.ম নাছিরের মেয়ে চলতি সেশনের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। সেখান থেকে মাইগ্রেশন হয়ে কক্সবাজার মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। তাই মেয়েকে ভর্তি করাতে আ.জ.ম নাছির নিজেই এসেছিলেন।
অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ‘আ.জ.ম নাছির চট্টগ্রামের মতো একটি সিটি করপোরেশনের মেয়র। একই সাথে রাজনৈতিক ভিআইপি। তাকে আমরা যথাযথ সম্মানের বরণ করেছি।’সিবিএন

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...