প্রকাশিত: ২৩/০৮/২০১৮ ৩:৫৭ পিএম

জাহাঙ্গীর আলম,ইনানী ::
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার শিশু সহ ৯ জন আহত হয়েছেন।

আজ সকালে ১০টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে আসা সিএনজি ও কক্সবাজারমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনানী বীচের পাশে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষনিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইনানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা হলেন মোঃ আলমগীর, মির আহাম্মদ, তানি,জয়নাল আবেদীন, তৈয়বা, মরিয়ম আক্তার,জাফর আলম, সাইলা, নাছিম।

তাদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ডাঃ কাজল কান্তি দে জানিয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনিছুর রহমান জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সিএনজি ও মোটরসাইকেল দুটি ইনানী পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...