ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০২/২০২৫ ৯:৩০ পিএম , আপডেট: ২২/০২/২০২৫ ১০:২৪ এএম

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ পার হওয়ার সময় বিজিবির গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ সামিম (৮) একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে।

বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদ উল্লাহ বলেন, বিকেলে বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়ায় মেরিন ড্রাইভের পাশে স্থানীয় কয়েকজন শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে তাদের মধ্যে একজন শিশু দৌড়ে মেরিন ড্রাইভ পার হওয়ার চেষ্টা করছিল। তখন শিশুটি আকস্মিক বিজিবির একটি পাজেরো গাড়ির সামনে পড়ে। এতে শিশুটি বিজিবির গাড়িটির সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবির সদস্যরা শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, বিজিবির একটি গাড়ি টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে যাচ্ছিল। গাড়িটি টেকনাফের হাজমপাড়ায় পৌঁছালে এক শিশু দৌড়ে মেরিন ড্রাইভ পার হওয়ার সময় ধাক্কায় আহত হয়।

এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ কোনো ধরনের অভিযোগ জানাননি.সুত্র,আজকের পত্রিকা

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...