উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০১/২০২৫ ৬:০৯ পিএম , আপডেট: ০২/০১/২০২৫ ৮:১৬ পিএম

কক্সবাজারে মেরিন ড্রাইভে ট্যুরিস্ট জিপের (চাঁদের গাড়ি) ধাক্কায় ইজিবাইকের (মিনি টমটম) এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। বুধবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : নিয়োগ দিচ্ছে ‘শেড’ ,কর্মস্থল: উখিয়া / রোহিঙ্গা ক্যাম্প

নিহত ব্যক্তির নাম আবুল হাসিম (২৮)। তিনি শামলাপুর পুরানপাড়ার দরবেশ আলীর ছেলে। আহতদের মধ্যে দুই জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- ওই এলাকার হামিদ উল্লাহর স্ত্রী ইয়াসমিন আক্তার (৩১) ও মিনি টমটমের চালক শফি আলম (১৯)। নিহতের শ্বশুর শিকদার আলী বলেন, ‘‘দুপুরে ইজিবাইকযোগে (মিনি টমটম) শামলাপুর বাজার থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে বাড়ি ফিরছিল আবুল হাসিম। এ সময় কক্সবাজার থেকে আসা একটি চাঁদের গাড়ি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবুল হাসিম নিহত হন।’’ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) শোভন কুমার শাহা বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় আবুল হাসিম নামের এক জন মারা গেছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...