প্রকাশিত: ৩০/০৬/২০১৯ ৭:৪৭ এএম

এনজিও থেকে নেওয়া ঋণের টাকায় কেনা ব্যাটারিচালিত একটি রিকশা-ভ্যান বড় ছেলে শাহীনের সঙ্গে ভাগাভাগি করে চালিয়ে সংসারটা চালিয়ে নিচ্ছিলেন যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়ল। গত শুক্রবার ফোন করে ডেকে নিয়ে কে বা কারা শাহীনকে জখম (মাথায়) করে ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। আহত শাহীন মৃত্যুর সঙ্গে লড়ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সজীব চন্দ্র সরকার জানান, শাহিনের মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আঘাতে তার মাথার খুলি ভেঙে মস্তিষ্কে ঢুকে গেছে। অস্ত্রোপচার করতে হবে। প্রচুর রক্তপাতের কারণে তার সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

শাহীনের মা খাদিজা বেগম জানিয়েছেন, শুক্রবার সকালে একজনের ফোন পেয়ে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় ১৪ বছরের শাহীন। ওই দিন দুপুরের দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়ার এলাকার একটি পাটক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। প্রথমে ভর্তি করা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

চাচা মনসুর রহমান জানান, ছিনতাইকারীরা ভ্যানের সঙ্গে শাহীনের মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি রেজাউল হোসেন স্থানীয়দের বরাতে জানিয়েছেন, শুক্রবার দুপুরের দিকে যশোরের কেশবপুরের একটি বাজার থেকে যাত্রীবেশী কয়েক দুর্বৃত্ত শাহীনের ভ্যানটি ভাড়া নেয়। শাহীন তাদের নিয়ে পাটকেলঘাটার ধানদিয়ার দিকে রওনা হয়। ধানদিয়া গ্রামের মাঠে ঢুকে একটি পাটক্ষেতের পাশে ওই দুর্বৃত্তরা শাহীনকে জখম করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) জহির রায়হান বলেন, ঘটনাটি অমানবিক। যারা এ ঘটনায় জড়িত তারা পশু না হলে একটি শিশুর প্রতি এমন বর্বরতা চালিয়ে ভ্যান ছিনতাই করতে পারত না। তিনি জানান, এনজিও থেকে নেওয়া ঋণের টাকায় ভ্যানটি কেনা। বাবা-ছেলে দুই শিফটে ওই ভ্যানটি চালিয়ে সংসারের হাল ধরেছিল। জীবিকার সেই শেষ সম্বলটিও নিয়ে গেল দুর্বৃত্তরা। পাশাপাশি ছেলেটি বাঁচকে কি না না নিয়েও রয়েছে সংশয়।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...