প্রকাশিত: ২৬/১০/২০২১ ৩:৩১ পিএম
Single Page Top

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষনেতা মো. মুহিবুল্লাহকে হত্যায় অংশ নেওয়া তিন জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিনের আদালত এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, গত শনিবার ভোরে মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের সদস্যসহ চার জনকে আটক করে। সেখান থেকে কিলিং স্কোয়াডের টপ-৫ এর একজন আজিজুল হক হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

অপর তিন জন কুতুপালং ক্যাম্প-১ এর ডি ৮ ব্লকের আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ রশিদ প্রকাশ মুরশিদ আমিন, একই ক্যাম্পের বি ব্লকের ফজল হকের ছেলে মোহাম্মদ আনাছ ও নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদ। তাদেরকে সোমবার আদালতে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়। পরে আজ রিমান্ড আবেদন শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে অবস্থান করছিলেন মুহিবুল্লাহ। এ সময় তাকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এখন পর্যন্ত এ হত্যা মামলায় নয় জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে মোহাম্মদ ইলিয়াছ নামে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাংলাট্রিবিউন

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer