ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০১/২০২৪ ১০:০২ এএম

প্রশাসনের অনুমতি না থাকায় রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়নি জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল। শনিবার (২৭ জানুয়ারি) রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া বড়লাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল মুফতি আমির হামজারের। প্রশাসনের অনুমতি না থাকায় আমির হামজার মাহফিল বন্ধ রাখা হয়েছে বলে মাহফিল কমিটি জানিয়েছে।

এ ব্যাপারে মাহফিল কমিটি ব্যাপক প্রচার-প্রচারণা চালায়। তারা ওয়াজ মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করে। মঞ্চ ও প্যান্ডেলসহ যাবতীয় প্রচারণার পরও প্রশাসনের অনুমতি না থাকায় মাহফিল স্থগিত করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলো রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ মিয়া ও রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন মোল্লার থাকার কথা ছিলো।

মাহফিলে সভাপতিত্ব করার কথা ছিলো মাদরাসার গর্ভনিং বডির সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চুর। মাহফিলে বিশেষ বক্তা ছিলো বাংলাভিশন টিভির আলোচক ঝিনাইদহ জেলার মওলানা হাফিজুর রহমান জিহাদি ও হাফেজ মো. বেলাল হুসাইন।

বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান বলেন, আমির হামজা হুজুর প্রধান বক্তা হওয়ায় প্রশাসন থেকে অনুমতি না পাওয়ার কারণে মাহফিলটি স্থগিত করা হয়েছে। আগামী মাসের ৬ তারিখ নতুন একজন বক্তা এনে মাহফিল করা হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে আমির হামজাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। তার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। নেয়া হয় পাঁচ দিনের রিমান্ডেও। অবশেষে দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় জেলখানায় কাটিয়ে গত ৭ ডিসেম্বর তিনি জেল থেকে মুক্ত হন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...