প্রকাশিত: ২৫/০৭/২০১৭ ৫:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৫ পিএম

নিউজ ডেস্ক::
চার দিনের টানা বর্ষণে বান্দরবানের রুমা উপজেলার সড়ক পথের দলিয়ান পাড়া এলাকায় গত রোববার সড়কের উপর পাহাড় ধসে মাটি চাপা পড়ে নিখোঁজ ৪জন জন নিঁখোজের মধ্যে মুন্নি বড়ুয়ার লাশ মিলেছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাঙ্গুনদীতে ভাসমান অবস্থায় থাকা এই লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ধারণা করা হচ্ছে মুন্নির লাশ বান্দরবানের সাঙ্গু নদী দিয়ে ভেসে চট্টগ্রামের বাঁশখালীর সাঙ্গু নদীতে চলে যায়। উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী হিসাবে জেলার রুমা উপজেলায় কর্মরত ছিলেন মুন্নি বড়ুয়া।
এই ব্যাপারে মুন্নি বড়ুয়ার ছোট ভাই মোহনা টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন বলেন, আমরা ফেসবুকে ছবি দেখে শনাক্ত করেছি, এটি আমার বোন মুন্নি বড়ুয়া।
প্রসঙ্গত,পাহাড় ধসের ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে সিংমেচিং, কৃষি ব্যাংক রুমা শাখার কর্মকর্তা গৌতম কুমার নন্দী ও রুমা ডাকঘরের পোষ্ট মাষ্টার রবিউল।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...