প্রকাশিত: ২০/১২/২০১৯ ৮:৪৫ এএম

মুক্তি কক্সবাজার এর এফডিএমএন শিক্ষা প্রকল্পের কর্মীদের সমন্বয় সভা ১৮ ডিসেম্বর উখিয়াস্থ প্রকল্প কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সংস্থার প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব, ক্যাম্প-৯ এর সিআইসি শেখ হাফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের সাইট সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। প্রকল্প সমন্বয়কারী শান্তনু শেখর রায় সভায় সভাপতিত্ব করেন।
প্রকল্প সমন্বয়কারী মাল্টিমিডিয়াতে প্রকল্পের সামগ্রিক পরিস্থিতি ও অগ্রগতি উপস্থাপন করেন। শিক্ষা, সিফরডি, মনিটরিং এবং ইঞ্জিনিয়ারিং টিমও তাদের কার্যক্রম উপস্থাপন করেন। এর পরে মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার অতিথিদের সাথে ওরিয়েন্টেশন গাইডলাইন অন কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট, শিক্ষা সচেতনতা বিষয়ক পোস্টার, লিফলেটের মোড়ক উন্মোচন করেন। কর্মসূচি সংগঠকবৃন্দ মুক্ত আলোচনায় অংশ নেন।
উল্লেখ্য ইউনিসেফের সহায়তায় মুক্তি কক্সবাজার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে শিক্ষা প্রকল্প বাস্তবায়ন করছে। সংস্থাটি এই প্রকল্পের মাধ্যমে ২২ টি ক্যাম্পে ৩৮২ টি শিশু শিক্ষা কেন্দ্র (এলসি) প্রতিষ্ঠা করেছে যা ৩২,৮৬০ জন রোহিঙ্গা শরণার্থী শিশুকে শিক্ষার সুযোগ পেতে সহায়তা করেছে।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...