প্রকাশিত: ২৮/০১/২০১৭ ১১:০৬ এএম

নিউজ ডেস্ক::
ঘুষ বাণিজ্যের মাধ্যমে যাচাই-বাছাই কমিটির তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধার নাম তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’পক্ষের মানববন্ধন ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির তালিকা প্রকাশের পর এ ঘটনা ঘটে।

শুক্রবার বেলা ১১টায় গফরগাঁও প্রেসক্লাবের সামনে এ ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গফরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধাদের একাংশের নেতা মো. আবু সাঈদ অভিযোগ করেন, গফরগাঁও মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে যে সাতজনের নাম রয়েছে তার মধ্যে মো. আলাউদ্দিন, মো. মফিজ উদ্দিন, মো. আলতাফ হোসেন রানা ও এম ফরিদুজ্জামান ভুয়া মুক্তিযোদ্ধা।

তাই যাচাই-বাছাই কমিটির তালিকা থেকে ওইসব ভুয়াদের নাম বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অর্ন্তভুক্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত অপর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম বলেন, গফরগাঁও মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই নিয়ে লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্য চলছে।এতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্মানহানী হচ্ছে। নতুন করে গফরগাঁও উপজেলায় মুক্তিযোদ্ধা তালিকায় যে ৬০১ জনের আবেদন জমা পড়েছে তার মধ্যে প্রায় সবাই ভুয়া।

পরে দুপুর ১২টায় প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন প্রেসক্লাবে অপর আরেকটি সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, যারা আমাদের নিয়ে মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন তারাই ভুয়া মুক্তিযোদ্ধা।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সলিম উল্লাহ মোস্তফা, নাছির উদ্দিন মনির প্রমুখ।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...