প্রকাশিত: ০৯/০৪/২০১৭ ৯:০৭ এএম
ফাইল ছবি

টেকনাফ প্রতিনিধি::

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ করিডোর দিয়ে মিয়ানমার থেকে রেকর্ড সংখ্যক গবাদি পশু আমদানি করা হচেছ। দেশে গো মাংসের চাহিদা পূরণে স্থানীয় ব্যবসায়ীরা মিয়ানমার থেকে গবাদি পশু আমদানি করে যাচেছন বলে জানা গেছে।

এমনিতে প্রতিবছর কোরবানির সময় মিয়ানমার থেকে বিপুল সংখ্যক গবাদি পশু আমদানি করা হয়। এসব গবাদি পশু মিয়ানমার থেকে জল পথে ট্রলারযোগে আনা হয়। পশু আমদানির ফলে বিপুল পরিমান রাজস্ব আদায় করছে সরকার। এভাবে পশু আমদানি অব্যাহত থাকলে দেশে পশুর সংকট থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মিয়ানমার থেকে করিডোর দিয়ে ১১শ’ গরু, মহিষ আমদানি করা হয়। এসব পশু টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র সাংবাদিক আব্দুল্লাহ মনির, সাবরাং ইউপির প্যানেল চেয়ারম্যান মো. শরীফ, তরুণ ব্যবসায়ী আব্দুস শুক্কুর, কাদের হোসেন ও নূরুল আলমের নামে আমদানি হয়েছে।

এদিকে শুল্ক বিভাগ সূত্র জানায়, টেকনাফ শাহপরীর দ্বীপ করিডোর দিয়ে চলতি মাসের আট দিনে ৪ হাজার ২৮৩টি গবাদি পশু আমদামি হয়েছে। এ আট দিনে পশু আমদানি থেকে সরকার ২১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে। তাছাড়া গত মার্চ মাসে রেকর্ড সংখ্যক ১২ হাজার ৬৮১টি গবাদি পশু আমদানি থেকে সরকার ৬৩ লাখ ৪০ হাজার টাকার রাজস্ব পায়।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer