প্রকাশিত: ১৬/০৭/২০১৭ ৯:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪০ পিএম

ইয়াঙ্গুন, ১৬ জুলাই, ২০১৭ (বাসস): মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের মাঙ্গতাউ শহরে সন্ত্রাসীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন জন নিহত ও অপর একজন আহত হয়েছে। রোববার মিয়ানমার বার্তা সংস্থা একথা জানিয়েছে।
চার ব্যক্তি শনিবার সকালে পিয়াউং পিক ও এনজিএ সার কিউ গ্রামের মধ্যবর্তী স্থানের একটি পাহাড়ের পাদদেশে ক্ষেতে কাজ শেষে বিশ্রাম নিচ্ছিল। এ সময় বিস্ফোরণটি ঘটে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
তারা আহতদের মাঙ্গতাউ হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে, চলতি সপ্তাহে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একই রাজ্যের ইয়াথেডাউং শহর থেকে আরো আট জনকে গ্রেফতার করেছে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...