প্রকাশিত: ২৩/১১/২০১৬ ৫:০৩ পিএম
রোহিঙ্গা অনুপ্রবেশের ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট ::

ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় সম্পর্ক) কামরুল আহসান রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন সচিব।
বৈঠক শেষে কামরুল আহসান সাংবাদিকদের জানান, রোহিঙ্গাদের নিয়ে সীমান্তে যে সঙ্কট তৈরি হয়েছে তাতে বাংলাদেশ উদ্বিগ্ন। এই সমস্যার সমাধান মিয়ানমারেই হওয়া উচিত। বাংলাদেশ রাখাইন অঞ্চলে হত্যা, অগ্নিসংযোগ বা কোন ধরণের নির্যাতন দেখতে চায় না। এজন্য মিয়ানমার কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে বাংলাদেশ আশা করে।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer