প্রকাশিত: ২২/১০/২০১৮ ৮:৩০ পিএম

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম :

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী মন্ত্রী এলিস ওয়েলস বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গারা অধিকার, সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাবে বলেও যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে। রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায় একযোগে কাজ করছে। যুক্তরাষ্ট্রও রোহিঙ্গা সমস্যা সমাধানে সবার সঙ্গে একযোগে কাজ করছে।’

আজ সোমবার (২২ অক্টোবর) বিকালে কক্সবাজারের কুতুপালং ট্রানজিট ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন এই কর্মকর্তা এসব কথা বলেন। তিনি বলেন, ‘মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরকারও চাপ দিয়ে যাচ্ছে। মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির প্রচেষ্টা চলছে।’

সোমবার সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুমের কোনারপাড়া শূণ্যরেখায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে যান এলিস ওয়েলস। সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি কুতুপালং ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে নতুন আসা বেশকিছু রোহিঙ্গার সঙ্গে আলাপ করেন। এছাড়া এলিস রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন আন্তর্জাতিক সেবা সংস্থার কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এর আগে রবিবার বিকালে কক্সবাজার পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী মন্ত্রী এলিস ওয়েলস। ওইদিন বিকালে তিনি শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ আবুল কালামের সঙ্গে বৈঠক করেন।

গত বছরের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের জাতিগত নিধনের হাত থেকে প্রাণ বাঁচাতে ৭ লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া-টেকনাফের আশ্রয় নিয়েছেন। আগে থেকে অবস্থানকারী রোহিঙ্গাসহ কক্সবাজারের ৩০টি ক্যাম্পে বর্তমানে ১১ লক্ষাধিক রোহিঙ্গা অবস্থান করছেন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...