ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৭/২০২৩ ৯:৩৬ পিএম

‘সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। শনিবার (১ জুলাই) রাতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে এ বিস্ময় প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বিএনপি মহাসচিবের এ বক্তব্যকে প্রত্যাখ্যান করে বলেন, শুক্রবার (৩০ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ‘সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট’ মন্তব্য করেন মর্মে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইনে সংবাদ প্রচার হয়। বিএনপি মহাসচিবের এ বক্তব্যে জনগণ হতাশ হয়েছে।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী অতীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে মজবুত ভূমিকা পালন করেছে। বর্তমান স্বৈরশাসকের বিরুদ্ধেও জামায়াত নিয়মতান্ত্রিকভাবে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। জামায়াত কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার ও জালেমের সঙ্গে আঁতাত, সমঝোতা বা যোগাযোগ করে কখনও রাজনীতি করে না। করার প্রশ্নই আসে না। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও এক দফার আন্দোলনের জন্য গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, তখন এ জাতীয় বক্তব্য সরকারবিরোধী আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে বলে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।

এটিএম মাছুম বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সরকারবিরোধী এক দফা আন্দোলন জোরদার করার জন্য সববিরোধী রাজনৈতিক দল ও সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।

এদিকে শনিবার বিকালে গুলশানে এক মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী নিয়ে দলের অবস্থান কী জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘জামায়াত একটা রাজনৈতিক দল, অনেকদিন ধরে রাজনীতি করছে। যদিও এখন জামায়াতের নিবন্ধন নেই। আমি ঠাকুরগাঁওয়ে যে কথাটা বলেছিলাম যে, জামায়াতে ইসলামী একটা রাজনৈতিক দল, দলটি তার নিজস্ব ধারায় রাজনীতি করছে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...