ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০২/২০২৫ ৯:৩৩ এএম

মিয়ানমার থেকে এক লাখ ৫ হাজার টন আতপ চাল দেশে এসে পৌঁছেছে। সরকারিভাবে আমদানিকৃত উক্ত চালানের সর্বশেষ ২৩ হাজার টন চাল নিয়ে এমভি ইয়ং এন নামের একটি জাহাজ গতকাল সরাসরি এসে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।

সূত্র জানিয়েছে, সরকার মিয়ানমারের সরকারের কাছ থেকে ১ লাখ ৫ হাজার টন আতপ চাল আমদানির চুক্তি করে। উক্ত চুক্তির আওতায় প্রথম চালানের ২২ হাজার টন চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামের একটি জাহাজ গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে এসেছিল। পরবর্তীতে আরো ৮টি জাহাজ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। গতকাল সর্বশেষ চালানটির ২৩ হাজার টন চাল নিয়ে এমভি ইয়ং এন চট্টগ্রাম পৌঁছে। মিয়ানমার থেকে মোট ১০টি জাহাজে উপরোক্ত চাল চট্টগ্রাম বন্দরে আনা হয়।

গতকাল দুপুর পৌনে দুইটা নাগাদ চালবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছালে চলন্ত জাহাজেই চট্টগ্রাম বন্দরের পাইলট জাহাজটির নিয়ন্ত্রণ নেন এবং বিকেল পৌনে ৪টা নাগাদ এটিকে নিরাপদে বন্দরের জেসিবি–৯ নম্বর জেটিতে নোঙর করান। আমদানিকৃত চালের গুণগতমান পরীক্ষা শেষে গতকাল থেকেই খালাস শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মিয়ানমার থেকে চাল নিয়ে আসা জাহাজগুলোর স্থানীয় এজেন্ট সেভেন সীজ শিপিং লাইন্সের সিইও আলী আকবর চৌধুরী চুক্তির সর্বশেষ চালান চট্টগ্রামে পৌঁছার কথা স্বীকার করে বলেন, মিয়ানমার থেকে ১ লাখ ৫ হাজার টন চালের পুরোটাই দেশে এসে পৌঁছেছে। এই চাল দেশের চালের বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি মন্তব্য করেন

পাঠকের মতামত

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer