প্রকাশিত: ২৫/০৭/২০২২ ৯:৫৫ এএম


মিয়ানমারের জান্তা সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে গণতন্ত্র কর্মীসহ ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, সোমবার (২৫ জুলাই) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বিচার বিভাগীয় মৃত্যুদণ্ড কার্যকর করল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গণতন্ত্র কর্মী কিয়াও মিন ইউ, সাবেক আইন প্রণেতা ও হিপ-হপ শিল্পী ফিও জেয়া থাও, হ্লা মিও অং ও অং থুরা জাও। তাদের বিরুদ্ধে নৃশংস ও অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ফিও জেয়া থাও ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একজন আইনপ্রণেতা ছিলেন।

গত জানুয়ারিতে ক্লোজ ডোর ট্রায়ালে চারজনের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। তাদের বিরুদ্ধে গত বছর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মিলিশিয়াদের সাহায্য করার অভিযোগ আনা হয়েছিল।

জাতিসংঘের দুজন বিশেষজ্ঞ পরিকল্পিত মৃত্যুদণ্ডকে জনগণের মধ্যে ভয় জাগানোর একটি জঘন্য প্রচেষ্টা বলে অভিহিত করেছেন।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) অ্যাক্টিভিস্ট গ্রুপ জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে ২,১০০ জন নিহত হয়েছে।

সুত্র: বার্তা২৪

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...