উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০২/২০২৪ ৯:৪৫ পিএম

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরিত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ২ জন নিহত হওয়ার ঘটনায় নাইক্ষ‌্যংছ‌ড়ি থানায় মামলা হ‌য়ে‌ছে। এরই ম‌ধ্যে আবা‌রও ১‌টি মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের ঘুমধুম এলাকায়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বান্দরবান পু‌লিশ সুপার সৈকত শাহীন মামলার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি জানান, ঘুমধুম এলাকায় মর্টার শেল বিস্ফোরণে ২ জন নিহতের ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এদি‌কে ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন জানান, সোমবার মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে ২ জন নিহত হওয়ার পর মঙ্গলবার ভোরে মধ্যম পাড়ার সৈয়দ নূরের আমবাগানে বেশ কিছু গুলি ও একটি মর্টার শেলও এসে পড়েছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

তি‌নি আরও ব‌লেন, ‘মিয়ানমার থেকে ১১৩ জন বি‌জি‌পি ও ১ জন সাধারণ নাগরিকসহ মোট ১১৪ জন বাংলা‌দেশ সীমা‌ন্তে আশ্রয় নি‌য়ে‌ছে।’

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...