প্রকাশিত: ০৭/০২/২০১৭ ৮:৫১ এএম , আপডেট: ০৭/০২/২০১৭ ৮:৫১ এএম

জাহেদুল ইসলাম, লোহাগাড়া
মেয়াদউত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্যে খাদ্য বিক্রয়ের দায়ে লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় গড়ে ওঠা হাইওয়ে রেস্তোরা মিডওয়ে ইন ও ফোর সিজন রেস্তোরাকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান।
সোমবার দুপুরে দেন র‌্যাব- ৭ কক্সবাজার এর অধিনায়ক মেজর রহুল আমিন ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার স্যানেটরি ইন্সপেক্টর তরুণ বড়ুয়া ও অভিযানের প্রশিকিউশন নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শের আলী।
কক্সবাজার র‌্যাব-৭ এর অধিনায়ক মেজর রুহুল আমিন বলেন, হোটেল মিডওয়ে ইন ও ফোর সিজন রেস্তোরায় মেয়াদ উত্তীর্ণ পণ্য, অস্বস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য নেওয়ার অভিযোগ পাওয়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ হোটেলকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান বলেন, হোটেলগুলো উচ্চমানের করলেও অস্বাস্থ্যকার নোংরা পরিবেশ ও নিুমানের খাদ্য পরিবেশন এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্য নেওয়ায় জরিমানা করা হয়। লোহাগাড়ায় এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer