প্রকাশিত: ৩০/০৮/২০১৮ ১১:২৪ এএম

চট্টগ্রাম- চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার পর ২৫ বছর বয়সী এক যুবক পুলিশকে শুনিয়েছে ‘মা-খালার চাপে’ তার মাদকের কারবারে জাড়িয়ে পড়ার গল্প

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, মঙ্গলবার রাতে নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে আল আমীন নামের ওই তরুণকে পুলিশ গ্রেপ্তার করে।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আল আমীন তার ইয়াবার কারবার নিয়ে বিভিন্ন তথ্য দেন বলে জানান ওসি।

তিনি বলেন, আল আমীনের মা সাজু বেগম এবং খালা রুনা বেগম ‘পুলিশের তালিকাভুক্ত’ মাদক কারবারি। ইয়াবা পাচারের এক মামলায় তাদের ১০ বছর করে সাজা দিয়েছিল নারায়ণগঞ্জের একটি আদালত। পরে তারা জামিনে মুক্তি পেয়ে যান।

আল আমীন পুলিশকে বলেছেন, তার দাদা বাড়ি নড়াইলে, আর চট্টগ্রামের সাতকানিয়ায় তার নানাবাড়ি। দুই বছর আগে তার বাবা মারা যায়। খালা রুনার শ্বশুড়বাড়ি টেকনাফে। তার ‘ভালো আয়-রোজগার’ দেখে মা সাজু বেগমও জড়িয়ে পড়েন ইয়াবার ব্যবসায়।

দুই ভাই এক বোনের মধ্যে আল-আমীন সবার ছোট। বোনের বিয়ে হয়ে গেছে, আর বড় ভাই চায়ের দোকান চালান। আল-আমীন নিজে এক সময় পোশাক কারখানায় কাজ করতেন। ভালো আয়ের আশায় বায়েজিদ বোস্তামী টেক্সটাইল এলাকায় একটি খাবার হোটেলও দিয়েছিলেন।

ওসি বলেন, “হোটেল থেকে যা রোজগার হত তা পছন্দ হচ্ছিল না আল আমীনের মায়ের। বেশি লাভের আশায় মায়ের চাপাচাপিতে সে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে বলে জিজ্ঞাসাবাদে দাবি করেছে।”

পুলিশ জানায়, আল আমীন ও তার মা আগে বায়েজিদ এলাকায় থাকলেও সেখান থেকে প্রথমে পাঁচলাইশ এলাকায় এবং পরে কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।

ওসি বলেন, “আল আমীনের মা ইয়াবা সংগ্রহ করে আনতেন আর তার খালা ক্রেতা খুঁজে বের করতেন। সেই ক্রেতাকে ইয়াবা পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আল আমীনের। মঙ্গলবার রাতেও ইয়াবা পৌঁছে দিতে গিয়ে সে পুলিশের হাতে ধরা পড়ে।”

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...