প্রকাশিত: ০৭/০৮/২০১৯ ৬:৫৯ পিএম

মাসে মাত্র ১৫০ টাকায় যত খুশি তত কত কথা বলা যাবে। এজন্য অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না। টেলিফোনে স্বল্প টাকায় অফুরন্ত কথা বলার পাশাপাশি বাংলাদেশের সরকারি টেলিফোন সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের ফোনের লাইনরেন্ট বাতিল হচ্ছে।

এছাড়া বিটিসিএল থেকে অন্য যে কোনো অপারেটরে ৫২ পয়সা মিনিট কলচার্জ নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ঈদের পর আগামী ১৬ আগস্ট থেকে বিটিসিএল এই নির্দেশনা কার্যকর করবে।

বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে সচিবালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বিটিসিএলের ফোনের মাসিক লাইন রেন্ট ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ১৬০ টাকা, অন্য জেলা শহরে ১২০ এবং উপজেলায় ৮০ টাকা ছিল।

বিটিসিএল থেকে বিটিসিএলে কলরেট সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩০ পয়সা এবং বাকি সময় ১০ পয়সা। বর্তমানে বিটিসিএল থেকে অন্য যে কোনো অপারেটরে চার্জ ৮০ পয়সা। বর্তমানে বিটিসিলের গ্রাহক সংখ্যা ছয় লাখের মতো।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...