উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১০/২০২২ ১০:১১ এএম

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় রোহিঙ্গাসহ ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা।

মঙ্গলবার (০৪ অক্টোবর) ভোরে টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, সমুদ্র পথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। তবে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

টেকনাফের শামলাপুরের স্থানীয় যুবক তারেক বলেন, ভোরের দিকে সমুদ্রে হাঁটতে বের হয়েছিলাম। সেখানে দেখি কয়েকজন লোক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। পরে শুনি তাদের থেকে ট্রলার ডুবে গেছে। পরে কোস্টগার্ডকে খবর দিলে তারা বোট নিয়ে তাদের উদ্ধার করে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...