উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০৯/২০২২ ৮:০৪ এএম

মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফে একটি বসতঘর থেকে ১৫ বাংলাদেশি ও ৭ রোহিঙ্গাসহ ২২ জনকে উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে জামাল হোসেনের বসতঘর তাদেরকে উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে টেকনাফ ব্যাটালিয়নের টেকনাফ সদর চৌকির গোয়েন্দা মাঠকর্মীর তথ্যের ভিত্তিতে, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে জামাল হোসেনের বসতঘর থেকে ১৫ জন বাংলাদেশি এবং সাতজন রোহিঙ্গা নাগরিকসহ ২২ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের মালয়েশিয়া পাঠানোর জন্য জড়ো করা হয়েছিল।

টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ও নাইট্যংপাড়া এলাকার কাউন্সিলর দিল মোহাম্মাদ বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে জামাল হোসেনের বসতঘর থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২২জনকে উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া লোকজন জানান, বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের অজ্ঞাত দালালের যোগসাজশের মাধ্যমে ৪ লাখ টাকার বিনিময়ে তাদের মালয়েশিয়া যাবার কথা ছিল।

ওসি আরও বলেন, মিয়ানমারের নাগরিকদের বিষয়ে বিজিবির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় লোকজন জানায়, টেকনাফ পৌরসভার নাইট্যপাড়ার এলাকার ফরিদ আলম, আব্দুল্লাহ, আব্দুল কাদের ও আব্দুল মান্নানের সমন্বয়ে একটি মানব পাচারকারী চক্র রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা আশ্রয়শিবির ও বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো করে মালয়েশিয়া মানব পাচার করে আসছিলেন।

এ প্রসঙ্গে জানতে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারের সরকারি মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করা হলেও কলটি রিসিভ হয়নি

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...