উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/১০/২০২২ ৬:১৬ পিএম

টেকনাফে বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গা নাগরিকসহ ২৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে টেকনাফ থানায় মামলা করেন বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির এসআই হুসনে মুবারক। এ মামলায় ২৪ জনকে এজাহারভুক্ত করে ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

মামলার প্রধান আসামি শহিদ উল্লাহ। তিনি টেকনাফ সাবরাংয়ের কাটাবনিয়ার হাসান আলীর ছেলে।

এই মামলায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত আটক ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক ছয়জনের মধ্যে রোহিঙ্গা ও স্থানীয় নাগরিক উভয়েই রয়েছেন।

তারা হলেন- উখিয়ার বালুখালী ক্যাম্পের মো. রশিদ একই ক্যাম্পের বাসিন্দা মো. শরীফ, কক্সবাজারের মহেশখালী কুতুবজুম গ্রামের বাসিন্দা মো. সেলিম, একই এলাকার কোরবান আলী, ঈদগাঁর হাজিপাড়ার মো. আবদুল্লাহ ও টেকনাফের কাটাবনিয়া এলাকার শহীদ উল্লাহ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ট্রলারডুবির ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে ট্রলারডুবিতে উদ্ধার রোহিঙ্গাসহ ছয়জনকে আটক দেখানো হয়েছে।

তিনি আরও জানান, বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি উদ্ধারকৃতদের আদালতের মাধ্যমে ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারের টেকনাফ উপকূলীয় বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত তিন রোহিঙ্গা নারী ও এক শিশুসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার জীবিত অবস্থায় দালালসহ ৪৫ জনকে উদ্ধার করে কোস্ট গার্ড।

উদ্ধার হওয়াদের তথ্য মতে, এই ট্রলারে ৭০ জনের মত যাত্রী ছিল। সে হিসাবে এখনো ২৪ জন নিখোঁজ রয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...