প্রকাশিত: ১০/০৭/২০১৭ ৮:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০০ পিএম

নিউজ ডেস্ক::
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী শ্রমিক আটকে চলমান সাঁড়াশি অভিযানে আটকের তালিকায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ । মালয়েশিয়ার অভিবাসী শ্রমিক আটকে বিগত দিনগুলোর রেকর্ড ছাড়িয়ে গেছে এবার বাংলাদেশ ।

বিগত সময় গুলোতে কয়েকমাসেও যেখানে এত বাংলাদেশি আটক হয়নি সেখানে গত ৩০জুন মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে গত নয় দিনেই তা এগারশ ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি শুরু হয় মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধকরণ ই-কার্ড প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মেয়াদ ৩০ জুন শেষ হওয়ার পর বিদ্যমান অবৈধ শ্রমিক ধরতে দেশব্যাপী সাঁড়াশি অভিযান শুরু হয়।

গত ৩০ জুন মাঝরাত থেকে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত চার হাজারের ও বেশি অবৈধ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। যার মধ্যে ১১০১ জন বাংলাদেশী নাগরিক ৬৫৮ জন ইন্দোনেশিয়া,২২৩ জন মায়ানমার বাকিরা অন্যান্য দেশের। পাশাপাশি অবৈধ শ্রমিক রাখার অপরাধে ২৭ জন মালিককেও আটক করা হয়েছে।

এ সাঁড়াশি অভিযানের ফলে বৈধ-অবৈধ বিদেশি শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেরই জীবন কাটছে আবার অনাহারে-অর্ধাহারে। অভিযানের ভয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন পাহাড়ে ও জঙ্গলে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...