প্রকাশিত: ১৬/০৩/২০১৭ ১:৩৩ পিএম

এস.আজাদ,উখিয়া নিউজ ডটকম::

দেশ মিয়ানমারে সেনা ও রাখাইন সন্ত্রাসীদের নির্যাতনের পর বাংলাদেশ পালিয়ে এসে বালুখালী নতুন বস্তিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া থেকে পাঠানো ত্রাণ বিতরণ শেষ হলেও বালুখালী বস্তিতে তালিকাভুক্ত ২শ পরিবার ত্রাণ পায়নি বলে রোহিঙ্গাদের অভিযোগ। উখিয়া ও টেকনাফের দু’ শরনার্থী শিবির সংলগ্ন আশ্রয় নেওয়া অনিবন্ধিত রোহিঙ্গাদের সুস্থু ভাবে ত্রাণ বিতরণের জন্য মালয়েশিয়া প্রতিনিধি দলের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ ভাবে তালিকা প্রণয়ন ও ত্রাণ বিতরণ করলেও ২শ পরিবার ত্রাণ পায়নি।
বালুখালী নতুন বস্তির হেড মাঝি মোঃ লালু জানান, এ পর্যন্ত বালুখালী নতুন বস্তিতে ২৪৪০পরিবার ত্রাণ পেয়েছে, আরো অন্তত ২শ পরিবার মালয়েশিয়ার ত্রাণ থেকে বঞ্চিত হয়েছে। তালিকাভুক্ত এবং ফুড কার্ডধারী প্রায় এ ২শ পরিবার বর্তমানের মানবেতর জীবন-যাপন করছে। এ অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কো-অডিনেটর (এমআরআরও) সেলিম আহমদ বলেন, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। কারণ আমরা গত মঙ্গলবার ১৬৬৫জনকে ত্রাণ দেওয়ার পর আর কোন লোক পায়নি ত্রাণ দেওয়ার জন্য বালুখালী বস্তিতে। তিনি আরো বলেন, ইতিমধ্যে উখিয়া এবং টেকনাফ শরনার্থী ক্যাম্পে অবস্থানকারী নতুন (অনিবন্ধিত) মোট ১৭৫৭৯ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। বুধবার ত্রাণ বিতরণের শেষ দিন থাকলেও আমরা কুতুপালংয়ে আরো ৫৪৫ পরিবারকে ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এরপর আর কোন ত্রাণ দেওয়া হবেনা, যেহেতু মালয়েশিয়া থেকে পাঠানো ত্রাণ সামগ্রী বিতরণ শেষ।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer