প্রকাশিত: ০১/০৬/২০২১ ৮:৫৩ এএম

জনপ্রতি ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকায় নৌকা ভাড়া করে নোয়াখালীর ভাসানচর থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য দালালের সঙ্গে চুক্তি করেন সাত রোহিঙ্গা। কিন্তু দালালরা তাদের সমুদ্রে ঘুরিয়ে-ফিরিয়ে নামিয়ে দেন চট্টগ্রামের মিরসরাইয়ের একটি চরে।

রোহিঙ্গারা সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জেরার মুখে পড়ে। একপর্যায়ে আনসার সদস্যরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে।

রোববার (৩০ মে) দিবাগত মধ্যরাতে গ্রেফতার করা হয় সাত রোহিঙ্গা ও তাদের তিন শিশুকে। এ সময় তাদের সঙ্গে থাকা তিন দালালকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া রোহিঙ্গারা হলেন- নূরজাহান বেগম (২০), রেহানা আক্তার (১৯), আছিয়া বেগম (১৮), নূর খাইয়াছ (২৫), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০), কহিনা আক্তার (৩২), জিসান (১০), জান্নাতুল নাঈমা (৮) ও জেসমিন আক্তার (১২)।

গ্রেফতারকৃত দালাল চক্রের সদস্যরা হলেন- নোয়াখালীর সুবর্ণচরের বেলাল হোসেন (২৮), একই এলাকার মো. জুয়েল (২০) ও সন্দ্বীপের দিদারুল আলম (২১)।

পুলিশ জানায়, দালালরা রোহিঙ্গাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকায় নামিয়ে দেয়। তারা প্রত্যেক রোহিঙ্গার কাছ থেকে ২০ হাজার টাকা করে নেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এসব বিষয় স্বীকার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জাগো নিউজকে বলেন, ‘গ্রেফতার হওয়া দালালদের বিরুদ্ধে মানবপাচার আইনে ও প্রাপ্তবয়স্ক সাত রোহিঙ্গা নারীর বিরুদ্ধে বৈদেশিক নাগরিকতা-সম্পর্কিত আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...