প্রকাশিত: ১৪/০৫/২০১৯ ৩:১৬ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার সাগর উপকূলীয় জনপদ রেজুখালের চরপাড়া এখন সাগর পথে মানব পাচারের নিরাপদ রুটে পরিনত হয়েছে। সোমবার ১৩ মে ভোর রাত ৩টা দিকে ইনানী পুলিশ চরপাড়া ব্রীজের নিচে নৌকায় উঠতে অপেক্ষমান ১৭জন নারী, ৪জন শিশু ও ২জন রোহিঙ্গা নাগরিককে আটক করছে।
আটককৃতদের মধ্যে বালুখালী ১নং ক্যাম্প ১৬নং ব্লকের বাসিন্দা সাবেকুন নাহার (১৬) বলেন, তারা মালেশিয়া যাওয়ার জন্য দালালের সহযোগীতায় এখান পর্যন্ত এসেছেন। তবে ঐ রোহিঙ্গা মহিলা দালালের নাম বলতে পারেননি। বালুখালী জামতলী ব্লক-১ এর বাসিন্দা হামিদুর রহমান (২০) জানায় তাদের আত্বীয় স্বজন মালেশিয়ার রয়েছে দীর্ঘ দিন রয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী মালেশিয়া পারি জমাতে দালালের কথামত চড়পাড়া ব্রীজ এলাকায় অপেক্ষা করছিলেন। এ ব্যাপারে ইনানী পুলিশ ফাড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহার সাথে আলাপ করে জানতে চাওয়া হলে তিনি বলেন রোহিঙ্গারা স্থানীয় দালালের মাধ্যমে বালুখালী ও জামতলী ক্যাম্প থেকে চড়পাড়া পর্যন্ত এসেছে। দালালের কোন খোজ খবর পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ঐ পুলিশ কর্মকর্তা বলেন, রোহিঙ্গারা দালালের নাম বলতে পারছে না। আটক রোহিঙ্গাদের ক্যাম্প ইনচার্জের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। তবে স্থানীয় একটি মহল জানিয়েছেন, রোহিঙ্গাদের সাথে যে দালাল ছিল ঐ দালালের পরিচয় এলাকার সবাই জানে। এমনকি রোহিঙ্গারাও জানে। কি কারনে দালালকে ঘটনার অন্তরালে রাখা হচ্ছে এ নিয়ে জনমনে প্রশ্নবিদ্ধ হয়েছে। বালুখালী ক্যাম্পের আনোয়ার মাঝির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় দালালেরা ক্যাম্পে প্রকাশ্যে ঘুরাফেরা করে মালেশিয়ায় লোকজন পাঠানোর শলা পরামর্শ করছে। তিনি বলেন, বিশেষ করে মালেশিয়ায় বসবাসরত যুবক রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গা মেয়েদের বিয়ে দেয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তাদের যাবতীয় খরচপাতি মালোশিয়া থেকে পাঠানো হচ্ছে। এর আগেও কয়েক দফা রোহিঙ্গা নারী পুরুষ মালেশিয়ায় চলে গেছে বলে স্বীকার করলেও তিনি নাম বলতে অপারগতা প্রকাশ করেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer