প্রকাশিত: ০৩/০৪/২০২১ ৮:০১ পিএম

সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে স্ত্রীকে নিয়ে আটকের পর হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ও তার দ্বিতীয় স্ত্রীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল।সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) রাতে বার্তা বাজারকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি (তদন্ত) তবিদুর রহমান।

তিনি জানান, আপাতত উনাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। উনি ও উনার দ্বিতীয় স্ত্রীকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগা মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় প্রচুর লোকজন মামুনুল হকের মুক্তির বিষয়ে মিছিল করছেন। এবং ভিডিওতে বলা হচ্ছে মামুনুল হক ছাড়া পেয়েছেন।

এর আগে শনিবার সন্ধ্যায় সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে বেড়াতে গিয়ে একটি কক্ষে অবরুদ্ধ হন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। সেখানে তার সাথে এক নারীকে দেখে উনার সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন।

তিনি বলেন, উনি আমার দ্বিতীয় স্ত্রী। তাকে আমি শরীয়ত সম্মতভাবে দুই বছর আগে বিয়ে করেছি। এর প্রমাণও আমার কাছে আছে। তাকে নিয়ে আমি এখানে বেড়াতে এসেছি।

 

স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে মামুনুল হক অবরুদ্ধ

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...