উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০৮/২০২৩ ৭:৪৬ এএম

দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক এস এম মোস্তফা জামান ধানমন্ডি থানায় মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) হত্যার হুমকির অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ওই চিকিৎসক।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান বলেন, ওই চিকিৎসক ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। মামলার অভিযুক্ত দুই আসামিকে র‍্যাব ও সিটিটিসি থানায় হস্তান্তর করেছে। আমরা দুই আসামিকে আদালতে পাঠিয়েছি।

মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, প্রাণনাশের হুমকি পাওয়ার পর আমি ধানমন্ডি থানায় একটি জিডি করি। জিডি করার পর এই বিষয়ে আমি ডিএমপির সিটিটিসি ও র‍্যাবের সঙ্গে আলোচনা করি। পরে সিটিটিসি ও র‍্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে। পরে র‍্যাব ও সিটিটিসি ২জনকে আটক করার বিষয়টি আমাকে জানালে আমি থানায় এসে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করি।

উল্লেখ, হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে ধানমন্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন চিকিৎসক এস এম মোস্তফা জামান

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...