প্রকাশিত: ০৭/১২/২০১৮ ১১:১২ এএম , আপডেট: ০৭/১২/২০১৮ ১১:১৩ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্নার চেয়ে তার স্ত্রীর আয় ও সম্পদ দুটোই বেশি। নগদ টাকা রাখার ক্ষেত্রেও মান্নার চেয়ে তার স্ত্রী মেহের নিগার এগিয়ে।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জন্য রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় মান্না উল্লেখ করেছেন, তার কাছে বর্তমানে নগদ রয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৯১৫ টাকা, আর তার স্ত্রীর রয়েছে ২১ লাখ ৯৬ হাজার ২১৩ টাকা। ঋণ রয়েছে সাড়ে ৩২ কোটি টাকা। ব্যবসা খাত থেকে বার্ষিক আয় ছয় লাখ টাকা। নির্ভরশীলদের আয় ৫ লাখ ৮৩ হাজার ১৬৭ টাকা।

শিক্ষাগত যোগ্যতা বিএ অনার্স (অর্থনীতি) হিসেবে হলফনামায় উল্লেখ করেন মান্না। তিনি জানিয়েছেন, বর্তমানে তার বিরুদ্ধে দুটি মামলা তদন্তাধীন রয়েছে। এর আগে বিশেষ সামরিক আদালতে একটি মামলা দায়ের হলেও তাতে তিনি খালাস পান। এ ছাড়াও তিনি উল্লেখ করেন, এর বাইরেও তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা, তা তিনি জানেন না।

হলফনামায় মান্না আরও উল্লেখ করেন, বর্তমানে ব্যাংকে তার নামে জমা আছে ১০ হাজার ৫৭৭ টাকা। স্ত্রীর নামে জমা আছে ৮ হাজার ২৮২ টাকা। এ ছাড়া নিজের নামে ২০ লাখ টাকা মূল্যের ২০ হাজার শেয়ার, স্ত্রীর নামে ১ লাখ ২ হাজার ৪০৮ টাকার শেয়ার। স্থায়ী আমানত রয়েছে স্ত্রীর নামে ১৫ লাখ টাকা। নিজের নামে ৫ তোলা এবং স্ত্রীর নামে ১৫ তোলা স্বর্ণালঙ্কারও রয়েছে।

হলফনামায় আরও জানানো হয়, মান্নার নিজের নামে ৬২ হাজার টাকার ইলেকট্রনিক জিনিস ও ৪৮ হাজার টাকার আসবাবপত্র এবং স্ত্রীর নামে ১ লাখ ২০ হাজার টাকার ইলেকট্রনিক জিনিস ও ৪৮ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে ৩২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের বাড়ি/অ্যাপার্টমেন্ট। স্ত্রীর নামে সুনামগঞ্জ সদর মৌজায় ৪২ শতক, ষোলোঘর মৌজায় ৭ শতক জমি এবং ঢাকার ওয়ারীতে দশমিক আড়াই শতকের একটু বেশি জমিসহ ভবন রয়েছে।

হলফনামায় মান্না ঋণ হিসেবে উল্লেখ করেছেন, এইচপিএসএম প্রজেক্ট লোন ১৭ কোটি ৯৩ লাখ ৪৬ হাজার ৪৬৮ টাকা এবং ওয়ার্কিং ক্যাপিটাল ১৪ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ৭২৬ টাকা। সব মিলিয়ে মোট ৩২ কোটি ৫৬ লাখ ১২ হাজার ১৯৪ টাকা ঋণ রয়েছে তার।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...