ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৫/২০২৫ ৮:২৪ এএম


পৃথক অভিযানে কোতোয়ালী ও বাকলিয়া থেকে ৪ হাজার ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো। এর মধ্যে নগরের কোতোয়ালী থানার রেল স্টেশন এলাকা থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আব্দুস সালাম মোল্লাকে (৫৪) গ্রেপ্তার করা হয়।


এছাড়া বাকলিয়ার ফিশারিঘাট বেড়া মার্কেটের পূর্ব দিকে স্লুইচ গেট এলাকা থেকে ২২০ পিস ইয়াবাসহ মো. রাসেল (২০) নামে অপর ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত সালাম মোল্লা নারায়ণগঞ্জের মোল্লা পাড়া এলাকার বাসিন্দা। রাসেল চাকতাই সোবহান সওদাগর রোড আতিক ভবনের বাসিন্দা।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আব্দুস সালাম মোল্লা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে কামরাঙ্গীরচরসহ ঢাকার বিভিন্ন স্থানে, বগুড়া এবং মাদারীপুরে বিক্রি করতেন।


তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার প্রতিটি পিস কিনেছে ১২০ টাকা করে। সে জানায়, যখন প্রথম যখন ইয়াবা কিনে তখন প্রতিটির মূল্য ছিল ৪৫ টাকা। তার গলায় ঝুলানো কার্ডে দেখা গেছে, তিনি ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থার জয়েন্ট সেক্রেটারি।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...