প্রকাশিত: ০৪/০৬/২০১৮ ২:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১১ এএম

ডেস্ক রিপোর্ট::
সদর উপজেলার বাইপাস সড়কের আলালপুর এলাকায় রাস্তার পাশ থেকে আজাদ খাঁ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

আজাদের বাড়ি পৌরসভার দক্ষিণ টেপাখোলা এলাকায়। তার নামে ৪টি মাদকসহ ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি এএফএম নাসিম।

স্থানীয়রা জানান, সোমবার সকালে গ্রামের লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে।

নিহতের জামাতা আব্দুর রাজ্জাক বলেন, ‘গত তিনদিন যাবৎ নিখোঁজ ছিলেন আজাদ খাঁ। তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করতে গিয়েছিলাম। সোমবার সকালে বিভিন্ন লোকের কাছে শুনে এখানে এসে দেখি তার মরদেহ পড়ে আছে।’

কোতয়ালি থানার ওসি জানান, নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer