প্রকাশিত: ২৪/০৬/২০১৭ ৩:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা শুক্রবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

আইন-শৃঙ্খলা বিষয়ক এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, ইয়াবাসহ মাদক পাচার যে কোন ভাবে প্রতিরোধ করতে হবে। ইয়াবা-মাদক দেশের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে। যুব সমাজকে ধাবিত করছে ভিন্নপথে। তাই মাদক প্রতিরোধে বিজিবি-র‌্যাব-পুলিশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় চকরিয়া চিংড়ি মহালের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চিংড়ি মহালে ডাকাতি, লুঠপাট, জবর দখল যে কোন ভাবে বন্ধ করতে হবে। এজন্য চিংড়ি ঘের এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপর তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়াও কুতুবদিয়া-মহেশখালী সহ জেলার উপকূলীয় এলাকার বেড়ি বাঁধ সংষ্কারে সরকার ইতোমধ্যে ৩৬৫ কোটি টাকা বরাদ্দ দেয়ার তথ্য জানিয়ে তিনি বলেন, টেকসই বেড়ি বাঁধ নির্মাণের জন্য সরকারের বরাদ্দ দেয়া টাকার অপচয় রোধ করে সঠিকভাবে কাজ করার উপর তিনি গুরুত্বারোপ করেছেন।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মাদক চোরাচালান প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, মানব পাচার, সামাজিক প্রেক্ষাপটসহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা তুলে ধরেন।

সভায় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও খোরশেদ আরা হক, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer