জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী
দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

ডেস্ক রিপোর্ট::
মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
রোববার (৮ জুলাই) সকালে মানসের আয়োজনে বিভিন্নি স্কুল কলেজে সচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নবকুমার ইনস্টিটিউট ও শহিদুল্লাহ কলেজে এক সেমিনারে একথা বলেন তিনি। মানসের সভাপতি অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। বাংলাদেশে মাদকের ভয়াবহতার চিত্র তুলে ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতনা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এসময় খাদ্যমন্ত্রী আরো বলেন, ‘যারা মাদক বিরোধী অভিযানের বিরোধিতা করছে, তারা মাদক ব্যবসায়ীদের পক্ষে অবস্থান নিয়েছে।’
পাঠকের মতামত