প্রকাশিত: ১৩/১০/২০১৮ ৩:৫২ পিএম

ডেস্ক রিপোর্ট, উখিয়া নিউজ ডটকম::
দেশ থেকে সম্পূর্ণভাবে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১৩ অক্টোবর) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চট্টগ্রামে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত র‍্যাবের তিন সদস্যকে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও লিগ্যাল এন্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

আসাদুজ্জামান খান বলেন, ‘যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না। তাই দেশ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে। এ হামলার ঘটনায় র‍্যাব সদস্যদের মনোবলের কোনো পরিবর্তন হয়নি। তারা মাদক ও জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে যাবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে র‍্যাব সদস্যদের ওপর হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশা করা যায় তাদের দ্রুত গ্রেফতার করতে পারবে র‍্যাব। তবে হামলাকারীদের একজন স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।’

এ সময় র‍্যাব সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশে র‍্যাব নিরাপত্তার প্রতীক। তারা দক্ষতার সঙ্গে জঙ্গি ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। তাদের যেখানেই দায়িত্বে দেওয়া হয়েছে সেখানেই তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য বা অন্য যে কেউ আইন ভঙ্গ করলে বিচার হবে না এমন ভাবার সুযোগই নেই। আইন সবার জন্য সমান। কেউ আইন ভঙ্গ করলে আইন অনুযায়ী বিচার হবে।’

উল্লেখ, গত ১২ অক্টোবর চট্টগ্রাম সদর থানার মুরাদপুরে র‍্যাব-৭ এর একটি টিমের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় ১ মাদক ব্যবসায়ী নিহত ও ৪ র‍্যাব সদস্য আহত হন।

আহত র‍্যাব সদস্যরা হলেন স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম, মেজর মেহেদী হাসান, লেন্স কর্পোরাল আরিফ ও লেন্স কর্পোরাল শহীদ।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...