প্রকাশিত: ১৩/০৫/২০১৮ ৭:৩৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০২ এএম

নিউজ ডেস্ক;;
আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি দমনের পাশাপাশি সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। মাদক দেশের মেধাবী যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ জন্য সারাদেশের মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ চলছে। শিগগিরই আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত মাদকবিরোধী বিশেষ ফোর্স মাঠে নামবে।

তিনি শনিবার দুপুরে জেলার পাকুন্দিয়া উপজেলায় নতুন থানা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে থানা ভবন প্রাঙ্গণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার দেন।

থানা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় এমপি সোহরাব উদ্দিন, আফজাল হোসেন, রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহম্মেদ তৌফিক, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম. এ. আফজল, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, ইউএনও অন্নপূর্ণা দেবনাথ, পৌর মেয়র আখতারুজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়ায় ছয় কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণসহ পুলিশ বাহিনীর আধুনিকায়নে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা বাড়াতে কাজ করা হচ্ছে। পরে বিকেলে মন্ত্রী উপজেলার জাংলিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer