প্রকাশিত: ২৬/০৭/২০১৮ ১১:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৩ এএম

নিউজ ডেস্ক::

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, মাদকের সাথে যারা জড়িত, তারা যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তাদের মূল উৎপাটন করে এই দেশছাড়া করব। আপনাদের সবাইকে হাতে হাত মিলিয়ে এই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্প, সুনামগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশের সহয়োগিতায় অয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে বেনজির আহমদ আরো বলেন, আপনারা আমাদের তথ্য দিন এবং নাম বলুন, তারা যত বড় ক্ষমতাশালী হোক না কেন এবং যারা মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে সাফাই গাইবে এবং ইনিয়ে বিনিয়ে সমর্থন করবে, তারাই হলো মাদকের গডফাদার। তারা আপনাদের ছুঁতেও পারবে না। ছুঁতে গেলে আমরা তাদের হাত ভেঙে ফেলব।

হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক টিটু পুরকায়েস্থের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক আবুল হাসান, র‌্যাব-৯ অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার, মাদকদ্রব্য অধিদফতরের সহকারী পরিচালক সাজ্জাদুজ্জামান প্রমুখ।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...