প্রকাশিত: ১৬/০৫/২০২২ ৫:৪৭ এএম


কক্সবাজারের টেকনাফে মাদকের টাকার লেনদেন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নুরুল হক ভূট্টো (৩৮) নামে এক ইয়াবা কারবারির মৃত্যু হয়েছে। রোববার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আত্মস্বীকৃত ইয়াবা কারবারি একরাম ও আব্দুর রহমানের সঙ্গে আজ বিকেলে মাদকের টাকার লেনদেন নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে নুরুল হক ভূট্টো। এসময় প্রতিপক্ষের লোকজন নুরুল হক ভূট্টোর পা কেটে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরেই মারা যান তিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer