প্রকাশিত: ০৭/০৭/২০১৮ ৬:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০২ এএম

ডেস্ক রিপোর্ট::
সরকারি চাকরিতে যোগদানের পূর্বে সিভিল সার্জনের মাধ্যমে মাদক পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একইসাথে পরীক্ষায় মাদকাসক্তির প্রমাণ পাওয়া গেলে তারা চাকরি পাবেন না বলেও জানান তিনি।

আজ শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেটে আইডিয়াল ল কলেজের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবনায় প্রধানমন্ত্রী সম্মতিও দিয়েছেন। কারাগারে আটক ৮০ হাজার বন্দির মধ্যে ৪২ ভাগই মাদক সংশ্লিষ্ট মামলার আসামি বলেও জানান তিনি।

এসময় নির্মূল না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সীমান্তে মাদক চোরাচালান বন্ধে ভারত থেকে সহযোগিতা পেলেও মিয়ানমারের কাছ থেকে তা পাওয়া যাচ্ছেনা।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...