প্রকাশিত: ২৪/০৭/২০১৮ ৩:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৯ এএম

নিউজ ডেস্ক::
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে ওলামা লীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে ২৬ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করে সোনারগাঁও থানা পুলিশ।

মোশারফ হোসেন রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকার মৃত আশরাফুলার ছেলে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকা থেকে মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, মোশারফ হোসেনকে থানায় নেয়া হয়েছে। মামলার পর তাকে কোর্টে হাজির করা হবে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...
Single Page Footer