প্রকাশিত: ২৩/০৬/২০১৮ ৩:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৬ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সারা দেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ বিষয়ে নেতাকর্মীদের বিশেষভাবে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘একটি পরিবার ধ্বংস হয়ে যায় মাদকের জন্য। এক একটা পরিবারের দুঃখ এবং কান্না আমি দেখেছি। কাজেই এই অভিযান অব্যাহত থাকবে।’

আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা দারিদ্র বিমোচনের জন্য কর্মসূচি হাতে নিয়েছি। এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে সেটা মাথায় রেখে প্রতিটা বাড়ি যেন খামারে পরিণত হয়তাই একটি বাগি, একটি খামার প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পে আমরা ট্রেনিং দিচ্ছি, আমরা তাদেরকে ঋণ দিচ্ছি। তারা যে কাজ করতে চায় সে কাজের মধ্য দিয়ে তারা যদি ১০০ টাকা জমাতে পারে, সরকারের পক্ষ থেকে আরও ১০০ টাকা দিয়ে সঞ্চয়ের ব্যবস্থা করে দিয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপির আমলে দারিদ্রের হার ছিল ৪০ ভাগ। আজকে তা আমরা ২২ ভাগে নামিয়ে এনেছি। আমাদের লক্ষ্য দারিদ্রতার হার আরও কমিয়ে ১৬/১৬ তে নিয়ে আসতে পারি তাহলে বলতে পারবো বাংলাদেশ সম্পূর্ণ দারিদ্রমুক্ত দেশ। ২০২১ সালের সুবর্ণ জয়ন্তী পালন করতে চাই এই দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে।’

আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। আমরা এসে আবার শুরু করেছি। কাজেই ওরা ক্ষমতায় আসা মানেই জনঘণের দুর্ভোগ। কাজেই জনগণের কাছে এই কথাগুলি আমাদের পৌঁছে দিতে হবে।’

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer